ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন চার ফিলিস্তিনি সাংবাদিক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট, ২০২৪,  7:58 PM

news image

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া (বাঁ থেকে) ফটোসাংবাদিক মোতাজ আজাইজা, টেলিভিশন প্রতিবেদক হিন্দ খোদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিসান অউদা ও বর্ষীয়ান প্রতিবেদক ওয়ায়েল আল-দাহদৌ গাজা যুদ্ধে ভয়হীন সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য চারজন ফিলিস্তিনি নাগরিক মনোনীত হয়েছেন। তাঁরা হলেন–ফটোসাংবাদিক মোতাজ আজাইজা, টেলিভিশন প্রতিবেদক হিন্দ খোদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিসান অউদা ও বর্ষীয়ান প্রতিবেদক ওয়ায়েল আল-দাহদৌ। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। এই চার সাংবাদিক তাদের প্রকাশিত সংবাদ ও ছবিতে গাজায় চলতে থাকা নৃসংশতা ও নিগ্রহের চিত্র পাঠক ও শ্রোতা-দর্শকদের অন্তঃদৃষ্টি দিয়ে উপলব্ধি করতে সাহায্য করেছেন। গাজা ও ইউক্রেন যুদ্ধের মতো বিশ্বজুড়ে চলতে থাকা সংঘাতের বিরুদ্ধে শান্তির বাণী নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হয়েছেন এই চার সাংবাদিক। ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি এ পর্যন্ত ২৮৫ জনের মনোনয়ন গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে ১৯৬ জন ব্যক্তি ও ৮৯টি প্রতিষ্ঠান। আগামী ১১ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং পুরস্কার হস্তান্তর করা হবে ১০ ডিসেম্বর। শান্তি ও মানবাধিকার রক্ষায় চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম