ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

নোবেলকে গ্রেপ্তারের কারণ জানালেন ডিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৩,  2:51 PM

news image

গায়ক মাঈনুল আহসান নোবেলকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। শনিবার (২০ মে) দুপুরে রাজারবাগে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খন্দকার গোলাম ফারুক বলেন, প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনুষ্ঠানের কথা বলে সে টাকা হাতিয়ে নিয়েছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। ডিএমপি কমিশনার বলেন, নোবেলের নামে একটা প্রতারণা মামলা হয়েছে। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন, কিন্তু যাননি। যার ফলে তারা বাদী হয়ে মামলা করেছেন। সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে এমন তথ্য আছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নেন, কিন্তু যান না। এমন অনেক অভিযোগ রয়েছে।  এদিকে এ বিষয়ে ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম