ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

নেপাল বিমানবন্দরে পৌঁছেছেন জামালরা, ফিরছেন দেশে

#

স্পোর্টস ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৫,  11:18 AM

news image

টানা কয়েকদিন আটকে থাকার পর আজ দেশে ফিরছেন বাংলাদে ফুটবল দল ও বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে তারা দেশে ফিরবে। বাফুফে, কাঠমান্ডুর দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে দেশে আসছেন জামাল-রাকিবরা। একই ফ্লাইটে ফিরবেন ক্রীড়া সাংবাদিকরা। বাংলাদেশ ফুটবল দল দুই ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। ৮ সেপ্টেম্বর নেপালে সরকারপতন আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বর খেলা হয়নি। এ জন্য বাংলাদেশ ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করে। বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে গত দুই দিন হোটেলে বন্দি অবস্থায় দিন কাটাতে হয়েছে জামালদের।  সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকার পতন হয়। এ জন্য ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ফ্লাইট পুনরায় চালু হলে বাফুফে আজকের মধ্যে দলকে ফেরানোর ব্যবস্থা নেয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম