ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নেপালে ৫.২ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল, ২০২৫,  5:23 PM

news image

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম খবরহাব। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাইক। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নেপালের এই ভূমিকম্পে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠেছে। এর আগে, গেল শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল মায়ানমারে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। সেই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মায়ানমারে মারা গেছেন ৩,০০০ জনেরও বেশি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম