ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  4:39 PM

news image

নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। মঙ্গলবার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহরে ভূমিকম্পটি আঘাত হানলে এ প্রাণহানির ঘটনা ঘটে। নেপালের ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে,

নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ে। বাড়িটি থেকে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পিলিভীট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬.৩ মাত্রার বলে চিহ্নিত করেছে। এতে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবরে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম