ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নেপালে ভূমিধসে তিন শিশুসহ ৯ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন, ২০২৪,  4:55 PM

news image

সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে নেপালের পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে ভূমিধসের কারণে তিন শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় এ ঘটনা ঘটে। শনিবার (২৯ জুন) দেশটির একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই জানিয়েছেন, কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসের একটি পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন। তিনি বলেন, ‘পাঁচজনের লাশই উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু।’ সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। এখানে এক মা ও তার তিন বছর বয়সী এক শিশু নিহত হন। আর গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে আরো দুইজনের মৃত্যু হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম