ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার মেক্সিকোয় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস হাজার হাজার লিটার তেল চুরির হোতা বিআইডব্লিউটিএ’র নজরুল

নেপালে বাস দুর্ঘটনায় ২৭ ভারতীয় নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৪,  10:55 AM

news image

ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস নেপালের মহাসড়ক থেকে নদীতে পড়ে এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে। বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমাণ্ডুতে যাওয়ার সময় তানাহুন জেলায় স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে।  এ ব্যাপারে জেলা কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, ‘৪৩ জনের মধ্যে মোট ২৭ জন মারা গেছে।’ দুর্ঘটনার পর যাত্রীদের পানি থেকে উদ্ধার করতে উত্তাল মারস্যংদী নদীতে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। ১৬ জন আহত যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমাণ্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে আরোহণকারী সবাই ভারতীয় নাগরিক, যারা আগের রাতে পোখারায় ছিল। তারা বাসে করে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল। গৌতম জানান, মৃতদের মধ্যে ২৬টি মৃতদেহ বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে রয়েছে এবং সব প্রক্রিয়ার পর পোখরায় পাঠানো হবে। এ ছাড়া ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। গৌতম আরও বলেন, ‘আজ আমরা উদ্ধারকাজে মনোযোগ দিয়েছিলাম। আমরা এখন দুর্ঘটনাটি তদন্ত করব।’ সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম