ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নেপালের ভয়াবহ বিপর্যয়, ৫ কোটি ডলার সহায়তা চাইল জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:04 AM

news image

নেপালে বন্যার্তদের জন্য ৫ কোটি ডলারের জরুরি সহায়তা তহবিল চেয়েছে জাতিসংঘ ও তাদের সঙ্গে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থা।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪ হাজার মানুষের জন্য এ অর্থ চাওয়া হয়েছে। গত ২৬ অগাস্ট নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের সীমান্তে একটি হিমবাহ ধসে পড়ে। নেপালে জাতিসংঘের কার্যালয়ের হিসাবে, এ বন্যায় এখন পর্যন্ত প্রায় ১৩০০ মানুষের মৃত্যু হয়েছে। 


নিখোঁজের সংখ্যা এক হাজারের মতো। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১৯ হাজার ২৮৪। জাতিসংঘের শিশু তহবিল-  ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একটি উড়োজাহাজ ৮৪ মেট্রিক টন মানবিক সহায়তা নিয়ে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অবতরণ করে।


ত্রাণের মধ্যে ডায়রিয়ার চিকিৎসা সরঞ্জাম, পানির ট্যাংক, পানি বিশুদ্ধ করার উপকরণ, শীতের পোশাক ও শিক্ষাসামগ্রী রয়েছে। নেপালে ইউনিসেফের প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা বলেন, এসব ত্রাণ শিশুসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় ভূমিকা রাখবে।


তথ্য সূত্র- ইউএন নিউজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম