ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

নেদারল্যান্ডসকে ১৪৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিলো বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  11:55 AM

news image

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশের ওপেনাররা। তবে মিডল অর্ডারে একমাত্র আফিফ হোসেনের প্রতিরোধ ছাড়া কেউ দাঁড়াতেই পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে বাংলাদেশ। ফলে নেদারল্যান্ডসকে ১৪৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সাকিবের বাংলাদেশ। সোমবার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। যার সুবাদে পাওয়ার প্লের পাঁচ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৩, যা চলতি বছর ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চও বটে। তবে ষষ্ঠ ওভারে বিদায় নেন সৌম্য। ফন মিকেরেনকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার আগে দুই বাউন্ডারিতে ১৪ রান করেন সৌম্য। বাংলাদেশ যখন ৪৭ রানে ১ উইকেট খুইয়ে পাওয়ারপ্লে শেষ করে, তার পরের ওভারে বিদায় নেন শান্তও। টিম প্রিঙ্গলকে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে ব্যর্থ হন তিনি, ক্যাচ দেন সেই শর্ট মিড উইকেটেই। শান্ত ২০ বলের ইনিংসে করেন ২৫ রান। এরপর টানা তিন ওভারে লিটন দাস (৯), সাকিব আল হাসান (৭) ও ইয়াসির আলীর (৩) উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ও উইকেটকিপার নুরুল হাসান সোহান দলের হাল ধরে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নেন। তাদের ৪৪ রানের জুটি ভাঙে সোহানের ১৩ রানে বিদায়ে। একমাত্র আফিফ আক্রমনাত্বকভাবে ব্যাট চালিয়ে ইনিংস মেরামতের কাজটা ভালোভাবে চালিয়ে নেন। তবে দলীয় ১২৯ রানে আফিফও উইকেটের পিছনে ক্যাচ সাজঘরে দিয়ে ফিরে যান। তিনি ২৭ বলে সমান দুই চার ও ছক্কায় সর্বোচ্চ ৩৮ রান করেন। শেষদিকে মোসাদ্দেক হোসেনের ১২ বলে অপরাজিত ২০ রানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে বাংলাদেশ। বোলিংয়ে নেদারল্যান্ডসের হয়ে পল ভ্যান মিকোরেন ও বাস ডি লিড ২টি করে উইকেট পান। এছাড়া টিম প্রিঙ্গেল, লোগান ভ্যান বিক, সারিজ আহমেদ ও ফ্রেড ক্লাসেন প্রত্যেকে ১টি করে উইকেট পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম