ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নেত্রকোনায় হাওরে নৌকাডুবি, ৩ জেলের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২২,  3:55 PM

news image

নেত্রকোনার মদন, আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলায় হাওরে পৃথক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া তিনজন হলেন- মদন উপজেলার নয়াপাড়া গ্রামের সওদাগর মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫) ও আটপাড়া উপজেলার কৈলং গ্রামের ফটিক মিয়ার ছেলে দিলু মিয়া (৩৪) ও মোহনগঞ্জ উপজেলার দরুণ বানিহারি (লামবাড়ি) গ্রামের ফজলু মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০)। স্থানীয়দের বরাত দিয়ে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এ সময় মদনের রফিকুল ইসলাম তার ভাই তরিকুল ইসলামকে নিয়ে মাঘান গ্রামের সামনে মান্দারকাটা হাওরে নৌকা করে মাছ ধরছিলেন। একই সময় মোহনগঞ্জের রাসেল মিয়া ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরছিলেন। আর আটপাড়ার দিলু মিয়া বটতলা বজারে মাছ বিক্রি করে নৌকায় বাড়ি ফিরছিলেন। প্রচণ্ড বাতাসে হাওরে ঢেউয়ের আঘাতে তাদের তিনটি নৌকাই ডুবে যায়। সঙ্গে থাকা লোকজন সাঁতরে তীরে উঠলেও ওই তিনজন নিখোঁজ হন। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, শনিবার মান্দারকান্দা হাওর থেকে রফিকুল ইসলাম ও গণেশের হাওর থেকে দিলু মিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। দুপুর পৌনে ২টার দিকে মোহনগঞ্জে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আবেদনের পরিপ্রেক্ষিতে উদ্ধার হওয়া তিন জেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম