ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

নেত্রকোনায় ভারতীয় রুপিসহ একজন গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২২,  10:23 AM

news image

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা মোড় থেকে ৪৯ লাখ ৪০ হাজার ভারতীয় রুপিসহ আবুল হাসেম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্বধলা থানা পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হাসেম মিয়া জেলার কলমাকান্দা থানার কান্দাপাড়া গ্রামের মৃত শামছুল মুন্সির ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলার পূর্বধলা উপজেলার জালশুকা মোড় থেকে রোববার (২৫ ডিসেম্বর) রাতে অভিযান পরিচালনা করে আবুল হাসেমকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪৯ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আবুল হাসেম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় রুপির ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটকের পর তার কাছ থেকে ৪৯ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি পাওয়া গেছে। এরপর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম