ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

নেত্রকোনায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২১ মার্চ, ২০২২,  2:18 PM

news image

নেত্রকোনার দুর্গাপুরে আত্রাখালী ব্রিজের কাছে মধ্যম বাগান এলাকায় সোমবার (২১ মার্চ) তেল-ডিজেলের দোকান মালিক ৬৫ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ও পুলিশ জানায়, হেকমত আলী নিজ ঘরের সঙ্গেই দোকানে তেল-ডিজেল বিক্রি করতেন। রাতভর সোমেশ্বরী নদীতে চলা ড্রেজার মেশিনে এসব তেল-ডিজেল বিক্রি হতো। রাত আড়াইটার পর মাসুদ নামের এক যুবক দোকানঘরে লুট করতে থাকে। এ সময় স্থানীয় ১ নম্বর বালুঘাটের ড্রেজার ব্যবসায়ী শাহিন মিয়া তেল নিতে এলে মাসুদকে লুটপাট করতে দেখেন। তিনি আসামাত্রই মাসুদ পালিয়ে যায়। এদিকে বৃদ্ধকে পড়ে থাকতে দেখে বৃদ্ধের পরিবার ছুটে আসে৷ ছেলেরা  হাসপাতালে নিয়ে গেলে ভোরে সেখানে মারা যান হেকমত আলী।

অতিরিক্ত পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলী  জানান, উপজেলার মধ্যম বাগান এলাকার মৃত মেহের আলীর ছেলে হেকমত আলী (৬৫) নিজ বাসার সঙ্গেই তেল-ডিজেল বিক্রি করতেন। মধ্যরাতে কে বা কারা তাকে আঘাত করে। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায়। ভোররাতে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গলায় দড়ি রয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধের ছেলেরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম