ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নেত্রকোণায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২২

#

নিজস্ব প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০২২,  1:11 PM

news image

নেত্রকোণার পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশসহ ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের ছোটবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণা শহরের ছোট বাজারের দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। এ সময় সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে গেলে পুলিশ সড়কটি ছেড়ে দিতে বলে। এতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ১২ জন পুলিশসহ প্রায় ২২ জন আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল জানান, আজ বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এ সময় যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় টিয়ারশেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম