ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নেতানিয়াহুকে ‘খারাপ লোক’ বলে গালি বাইডেনের: রিপোর্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  5:04 PM

news image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খারাপ লোক’ বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য পলিটিকো’র প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ ও ‘জেরুজালেম পোস্ট’। তবে হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করেছে বলেও ইহুদিবাদী পত্রিকাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। পলিটিকোর প্রতিবেদনে গাজার শাসক গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেনের সমর্থন এবং তার দলের ও ভোটারদের মধ্যে কিছু রাজনৈতিক প্রতিক্রিয়ার ঘটনার বিষয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে। এতে বলা হয়, গাজা যুদ্ধ পঞ্চম মাসে প্রবেশ করায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাইডেন। সেই সঙ্গে তিনি নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে ‘খারাপ লোক’ বলে অভিহিত করেছেন। এদিকে, বাইডেনের মুখপাত্র অ্যান্ড্রু বেটস পলিটিকোকে বলেছেন যে, প্রেসিডেন্ট এবং তিনি কেউ এমন কিছু বলেননি।তিনি আরও বলেন, “দুই নেতার (বাইডেন ও নেতানিয়াহু) কয়েক দশকের দীর্ঘ সম্পর্ক প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে সম্মানজনক।” সূত্র: টাইমস অব ইসরায়েল, পলিটিকো, জেরুজালেম পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম