ঢাকা ১৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি: পানিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’: হানজালা সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত: অর্থমন্ত্রী ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ চট্টগ্রামে, আরও তিনটি পথে নেতাকর্মীদের কঠোর বার্তা দিলের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ‘ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে’

নেতাকর্মীদের কঠোর বার্তা দিলের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

#

১৪ মার্চ, ২০২৬,  1:59 PM

news image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর  নগরকান্দায় নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন— জনগণের স্বার্থে আমি কোনো আত্মীয়স্বজন বা নেতাকর্মী চিনি না। আমার সবচেয়ে বড় আপনজন হলো নগরকান্দা ও সালথার সাধারণ মানুষ। জনগণের স্বার্থই আমার কাছে সবার আগে। শুক্রবার বিকেলে নগরকান্দা উপজেলার তালমা মোড়ে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন— মাটি কাটা, বালু কাটা কিংবা যেকোনো ধরনের অপকর্ম থেকে সবাইকে বিরত থাকতে হবে। তিনি জানান, ইতোমধ্যে সব সরকারি দপ্তরে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে— তার নাম ব্যবহার করে কেউ যদি কোনো অন্যায় কাজ করতে চায়, তাহলে যেন তাকে কোনো ধরনের প্রশ্রয় না দেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন— গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে দীর্ঘদিন অকার্যকর থাকা জাতীয় সংসদ আবারও কার্যকর হয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় এই অধিবেশন শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের গণতন্ত্র, রাজনীতি ও উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে সংসদ আবারও সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন— এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ভোটারদের হাতের কালি শুকানোর আগেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন, যা বিএনপির জনকল্যাণমুখী রাজনীতির একটি বড় উদাহরণ। শামা ওবায়েদ আরও বলেন— আমার বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমি শেষ করতে চাই। সেই লক্ষ্য পূরণে নেতাকর্মীদের জনগণের সেবায় আরও আন্তরিক হতে হবে। আমরা পর্যায়ক্রমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করব এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাব। ইফতার মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম