ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

নূন্যতম মজুরী ২৫ হাজার টাকার দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন

#

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  12:48 PM

news image

সাভার প্রতিনিধিঃ পোষাক শ্রমিকদের নুন্যতম মজুরী ২৫ হাজার টাকা করার দাবীতে সাভারআশুলিয়ায় পৃথক মানববন্ধন ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম ও বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার সকাল ১১ টার দিকে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর ও সাভারের উলাইল এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আয়োজনে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি এমদাদুল ইসলাম এমদাদ। মানববন্ধন থেকে বক্তারা বলেন, আগামী অক্টোবরের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা, ১০% ইনক্রিমেন্ট, বেসিক ৬৫% ও ৭ টি গ্রেড থেকে কমিয়ে ৫ টি গ্রেড ঘোষণা করতে হবে। সরকারি হিসেবেই মূল্যস্ফিতি বছরে ১৫% আর ডলারের বাড়তি মূল্যে নিত্যপণ্যের মূল্যের দাম দ্বিগুনেরও বেশি বেড়েছে। গ্যাস-বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া, নিত্যপণ্যের দাম বৃদ্ধি সবকিছু মিলিয়ে শ্রমজীবি মানুষ আজ দিশেহারা। অথচ ৫ বছর অতিবাহিত হলেও মজুরি বোর্ড এখন পর্যন্ত নতুন মজুরি ঘোষনা করছেনা। হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দরা বলেন, আগামী অক্টোবরের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা ঘোষনা করা না হলে সারা দেশের সকল শ্রমিকদের নিয়ে এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তখন সকল দায়ভার সরকারের উপর গিয়েই বর্তাবে। তাই আমরা এখনও আহ্বান করছি অবিলম্বে শ্রমিকের সকল দাবিদাওয়া মেনে নিন। নয়তো সারাদেশ অচল হয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কবির খান মনির, সহ-সভাপতি রিপন খান, সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অন্যদিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, বিজিএসএফ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু। অরবিন্দু বেপারী বিন্দু তার বক্তব্যে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকেরা অবর্ননীয় দূর্দশায় দিন পার করছে। শ্রমিকদের উপযুক্ত মজুরী ২৫ হাজার টাকা উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বর্তমান খাদ্যপন্যের দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। শ্রমিকের খাদ্য ও পুষ্টিগ্রহণ কমে গেছে। বর্তমান মজুরীতে পাঁচজনের একটি গার্মেন্টস শ্রমিক পরিবারের মাসের ১৫ দিন চলাই কঠিন। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে। জীবনযাত্রার ব্যয়সহ সমুদয় পরিস্থিতি বিবেচনা করে পোষাক শ্রমিকদের বাঁচার মত উপযুক্ত মজুরী ২৫ হাজার টাকা পুনঃনির্ধারণের জন্য সরকার ও মালিকদের প্রতি আহবান করছি। বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের এর কেন্দ্রীয় মানববান্ধন কর্মসূচীতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জসীম রাড়ির সভাপতিত্বে মানব বন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাজাহান মিয়া, সহ-সাধারন সম্পাদক পবিত্র এদবরসহ কামরুজ্জামান মিয়া, মেহেদী হাসান, সজল হালদার, মোহাইমিনুল হক, আবুল বাসার, লাবনী আক্তার সহ-আঞ্চলিক নেতা সোহেল রানা, নাসির হোসেন, মোঃ হানিফ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম