ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

নুসরাতের মিউজিক ভিডিও, একদিনে দর্শক ১ কোটি (ভিডিও)

#

বিনোদন ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২২,  6:25 PM

news image

বলিউডে এখন মিউজিক ভিডিওর ছড়াছড়ি। আর সেসব ভিডিওতে ঝড় তুলেছেন নোরা ফাতেহি থেকে শুরু করে নিয়া শর্মা ও সানি লিওনের মতো বলিউডের প্রথমসারির আইটেম গার্লরা। তবে পিছিয়ে নেই টালিউডও।  বাংলাতেও তৈরি হচ্ছে মিউজিক ভিডিও। সেসব ভিডিওতে ঝড় তুলছেন টালিউড তারকারাও। সম্প্রতি বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতে চমক লাগিয়েছেন নুসরাত জাহান। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে—

মা হওয়ার কিছু দিনের মধ্যে শুটিংয়ে ফিরেছেন নুসরাত। বেশ কয়েকটি ছবি রয়েছে তার হাতে। তবে শুধু ছবি নয়, সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিও শুট করছেন নুসরাত। সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে নুসরাতের একটি মিউজিক ভিডিও 'নাচ ময়ূরী নাচ'। গানটি লেখা ও সুর করেছেন বাংলাদেশের সংগীত পরিচালক তাপস এবং গানটি গেয়েছেন সংগীতশিল্পী লুইপা। তবে গানটি কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার বাবা যাদব। তবে এ মিউজিক ভিডিওর চমক নুসরাত জাহান।  ছেলের জন্মের কয়েক মাসের মধ্যে সব ফ্যাট ঝরিয়ে একেবারে পুরনো সেক্সি ও বোল্ড অবতারে ধরা দিয়েছেন তিনি।  একেবারে বলিউডে স্টাইলে ভিডিওটি শুট করেছেন বাবা যাদব। স্বল্প বসনে বলিউডের তারকাদেরও টেক্কা দিয়েছেন নুসরাত।  সোমবার সোশ্যাল মিডিয়ায় বাবা যাদব জানান, একদিনে ফেসবুকে এই ভিডিও দেখেছেন ১০ মিলিয়ন অর্থাৎ এক কোটি দর্শক। এমনকি চার্টবাস্টারে এই গান রয়েছে শীর্ষে। গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক।

ভিডিও লিংক......

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম