ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

নীলফামারীর সৈয়দপুরে সাড়ে ৫'শ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে গ্রেফতার ৬

#

আবুল হোসেন বাবলু

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  12:25 PM

news image

নীলফামারী জেলার সৈয়দপুর থেকে ৫৫০ গ্রাম হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে র‍্যাব। গতকাল (৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন ক্যান্টনমেন্ট খোদা হাফেজ গেট সংলগ্ন যুব নার্সারী (ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর আশেপাশে একদল মাদক চোরাকারবারি হেরোইন পাচারের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যুব নার্সারীর সামনে অভিযান চালায়।

এ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে র‍্যাবের আভিযানিক দলটি।  এ সময় মোঃ হুমায়ন কবির (২৪), মোঃ মাহফুজুর রহমান (২২), মোঃ সোহেল রানা (২৭), মোঃ সাদেক আলী (২৬), মোঃ মিলন আলী (১৫) এবং মোঃ তানজিদ হাসান (১৭) সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা সকলেই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। র‍্যাব জানায় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত প্রাইভেট মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম