ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

নীলফামারীতে স্বচ্ছ জলে ফোটা পদ্মফুল ছড়াচ্ছে মুগ্ধতা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২৩,  8:12 PM

news image

মুগ্ধতা ছড়াচ্ছে নীলফামারীর সিংদই পদ্মবিল। কষ্ট ভেঙে দূরদুরান্ত থেকে তা দেখতে আসছেন অনেকে। এ বিলকে পর্যটন স্পটে পরিণত করার উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন।  নীল আকাশে সাদা মেঘের ভেলা আর সবুজ প্রকৃতির মাঝে স্বচ্ছ জলে ফোটা পদ্মফুল ছড়াচ্ছে মুগ্ধতা। লাল-সবুজের সৌন্দর্য সহজেই নাড়া দিচ্ছে মনকে। নীলফামারী জেলা শহর থেকে ৮ কিলোমিটার দূরে ইটাখোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী সিংদই বিল। অযত্নে পড়ে থাকা বিলটি ছিলো দীর্ঘকাল দখলদারদের হাতে। সম্প্রতি পদ্ম ফোটায় নজরে আসে প্রশাসনের। দখলমুক্ত করে দেখভালের দায়িত্ব দেয়া হয় স্থানীয় মৎস্যজীবীদের। সবুজ ঘেরা চারপাশ। মাঝখানেই বুক চিতিয়ে আছে এই বিল। হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। পথ পেরিয়ে বিলে যেতে হাঁপিয়ে ওঠেন অনেকেই। কিন্তু বিলের সৌন্দর্যে নিমেষেই দূর হয় ক্লান্তি। চারপাশে শুধু সুন্দরের প্রদর্শনী। জনপ্রতিনিধির অভিযোগ, পর্যটন স্পট করার আশ্বাসে কেটেছে বহু বছর। আর দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার ইচ্ছের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। প্রায় দশ একর এলাকাজুড়ে গড়ে ওঠা সিংদই পদ্ম বিল পরিকল্পিত উদ্যোগ নিলে হতে পারে জেলার অন্যতম দর্শনীয় স্থান, বলছে স্থানীয়রা।  সূত্র : বাংলাভিশন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম