ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

নীলফামারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

#

২১ মে, ২০২২,  4:22 PM

news image

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক)। শনিবার (২১ মে) নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। উদ্বোধনী খেলায় কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল ২-০ গোলে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে  পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান-বিপিএম-পিপিএম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে জেলা সদরের ১৫টি ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করছে। আগামী ২৫ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম