ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

নীলফামারীতে দুটি প্রাইভেট হাসপাতালের কার্যক্রম স্থগিত

#

২৯ মে, ২০২২,  6:35 PM

news image

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দুটি প্রাইভেট হাসপাতালের কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নীলফামারী সদরের ডালপট্টি এলাকায় অবস্থিত ইবাদত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাতদিনের জন্য স্থগিত এবং সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে অবস্থিত মাহবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল বন্ধ করে দেয়া হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা কামাল এর নেতৃত্বে শনিবার এই অভিযান পরিচালনা করা হয়।এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন ও নীলফামারী জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। 

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ইবাদত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর অনলাইনের আবেদনের সাথে বাস্তবের মিল পাওয়া যায়নি। আবেদন যাচাইকালে আবাসিক মেডিকেল অফিসার পদে ডা. সুমাইয়া আজাদ তৃষাকে নিয়োগ দেয়া হলেও নিয়োগ পত্রে পরিচালকের স্বাক্ষর পাইনি আমরা অপরদিকে মাহবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেনি। অভিযানে ইবাদত হাসপাতালের কার্যক্রম সাত দিনের স্থগিত ঘোষণা এবং মাহবুবা মেমোরিয়াল হাসপাতাল তাৎক্ষনিক ভাবে বন্ধ করে দেয়া হয়। প্রসঙ্গত উচ্চ আদালদের নির্দেশনার পর স্বাস্থ্য অধিদফতর সারাদেশে অবৈধ এবং অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করণে পদক্ষেপ শুরু করে। যার অংশ হিসেবে নীলফামারীতে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম