ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

নীলক্ষেতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া হবে : মেয়র তাপস

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:07 PM

news image

নীলক্ষেতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দিবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তাদরে ব্যবসা চলমান রাখতে এ ঘোষণা দেন মেয়র। বৃহস্পতিবার নীলক্ষেত বইয়ের মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে এ আশ্বাস দেন তিনি। ডিএসসিসির মেয়র বলেন, আগুনে কিছু ব্যবসায়ী একেবারে সর্বস্বান্ত হয়ে গেছেন। তারা যাতে পুনরায় ব্যবসা চালু করতে পারেন,

এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে তাঁদের কিছু সহযোগিতা করা যায় কি না, তা আমরা দেখছি। আগুনের কারণ সম্পর্কে মেয়র তাপস বলেন, অপরিকল্পিতভাবে ওপরের দিকে দোকান বাড়ানোর কারণেই এ ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এখন থেকে ব্যবসায়ীদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-‍১-এর প্রধান নির্বাহী মেরিনা নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত ঘটে নীলক্ষেতের বইয়ের মার্কেটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় এক ঘণ্টা ধরে মার্কেটে আগুন জ্বলেছিল। আগুনের চেয়ে ফায়ার সার্ভিসের ছিটানো পানিতে বেশি বই পুড়ে ও ভিজে নষ্ট হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম