ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

নিয়োগ দেবে টিএমএসএস

#

১৯ জানুয়ারি, ২০২২,  8:15 PM

news image

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। সংস্থাটিতে ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

বিজনেস ডেভেলপমেন্ট অফিসার।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার/ ইকোনমিক্স ও সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতক অথবা বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নের ওপর প্রার্থীর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পণ্য ও চাহিদা এবং মার্কেট লিংকেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। কম্পিউটারে অভিজ্ঞতা ও যোগাযোগদক্ষতা থাকতে হবে।

বেতন

৩০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র পরিচালক (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন) বরাবর নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে—

ঠিকানা : টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০। অথবা ই-মেইল (jobstmss@gmail.com, admin@tmss-ict.com)-এ প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৫ জানুয়ারি ২০২২।

-সূত্র : ঢাকা পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম