ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নিয়ম ভেঙে পদ্মা সেতুতে টিকটক, তোলা হচ্ছে ছবিও

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২২,  2:20 PM

news image

নিয়ম ভাঙার যেন মহোৎসব চলছে পদ্মা সেতুতে। রোববার (২৬ জুন) ভোর থেকে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হলে উৎসুক জনতা ভিড় জমায়। অনেককে টিকটক করতে দেখা গেছে আবার অনেককে সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে। গতকাল শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় অনেকে নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে পদ্মা সেতুতে উঠে পড়েন। এর আগে বৃহস্পতিবার পদ্মা সেতুর ওপর কোনো যানবাহন দাঁড় করানো এবং যানবাহন থেকে নেমে ছবি তোলা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এতে বলা হয়, পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টায়, পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ। বিশেষভাবে জানানো যাচ্ছে যে, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না, গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না, সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না। কিন্তু যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়ার পর অনেকেই এ নির্দেশনা মানছেন না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম