ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

নিলামে ইভ্যালির রেঞ্জ রোভার ১ কোটি ৮১ লাখ টাকায় বিক্রি

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  2:33 PM

news image

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি নিলামে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকার ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে গাড়িগুলোর উন্মুক্ত নিলাম শুরু হয়। এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব কবীর মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। নিলামে রেঞ্জ রোভার গাড়িটির জন্য ১৫ জন দর হাঁকিয়েছেন। এর মধ্যে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি সর্বোচ্চ ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দর হাঁকিয়ে গাড়িটি কিনে নেন। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর ১ কোটি ৬০ লাখ টাকা ধরা হয়। আদালত গঠিত বোর্ডের সদস্যরা ইভ্যালির বিলাসবহুল সাতটি গাড়ির নিলাম শুরু করেন।

নিলামের তালিকায় রয়েছে একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রায়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এসব গাড়ির ন্যূনতম মূল্য ঘোষণা করা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। এর মধ্যে ২০২০ সালে রেজিস্ট্রেশনকৃত রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা, ২০২১ সালের রেজিস্ট্রেশনকৃত টয়োটা প্রায়াসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, ২০২০ সালে রেজিস্ট্রেশনকৃত টয়োটা সিএইচআরের দর ১৮ লাখ, ২০২১ সালে রেজিস্ট্রেশন করা টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, ২০২১ সালে রেজিস্ট্রেশন করা হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও ২০২০ সালে রেজিস্ট্রেশন করা টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম