ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নির্মাণীধীন উড়াল সড়ক থেকে রড পড়ে শিশু নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  2:41 PM

news image

রাজধানীর মহাখালীতে নির্মাণীধীন উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) থেকে লোহার রড পড়ে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উড়াল সড়ক থেকে রড পড়ে শিশুটির মাথা এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল কাদির ইমন বলেন, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজনের জটলা দেখতে পাই।  কাছে গিয়ে দেখি শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজনকে নিয়ে দ্রুত মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, শিশুটিকে দেখে পথশিশু মনে হচ্ছে। রডটি ওপর থেকে পড়ে মাথার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, একটি শিশুকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম