ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নির্বাচিত হলে ইসরায়েলের চেয়েও উন্নত ‘আইরন ডোম’ বানাব: ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে, ২০২৪,  4:31 PM

news image

আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের চেয়েও উন্নত ‘আইরন ডোম’ তৈরি করবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, “আমি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্বে শান্তি ফিরিয়ে আনব। ‘অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ তৈরি করব, যা ইসরায়েলের আইরন ডোমের চেয়েও উন্নত হবে।” বুধবার মিশিগানে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমাদের অনেক শত্রু রয়েছে। আমাদের ক্ষতি করার লোক অনেক আছে। এজন্য আমরা সবচেয়ে উৎকৃষ্ট আইরন ডোম তৈরি করব। আমরা এটি সম্পূর্ণ আমেরিকাতেই তৈরি করব।” ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট জো বাইডেনের অযোগ্যতা বিশ্বকে ‘পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে’ নিয়ে এসেছে। এই পরিস্থিতিতে কেবল আমিই পারি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে’।” এ সময় তিনি বিশ্বে গৌরবময় নতুন শান্তি আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম