ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’, নিহত ৫ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল ‘ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার’ এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৩,  1:56 PM

news image

জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নভেম্বরের মাঝামাঝি বা তার আগে তফসিল ঘোষণা হবে। আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। রোববার (২১ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সড়কসংক্রান্ত বিভিন্ন আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দাবিগুলো ন্যায় ও যুক্তিসংগত ।কিন্তু এখন আইন পরিবর্তন করার সময় নেই। এজন্য অপেক্ষা করতে হবে। আগামী জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা জয়ী হয়ে আসবে তারাই আইন সংশোধন, সংযোজন বা বিয়োজনের বিবেচনা করতে পারবেন। নিজের মন্ত্রণালয়ের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আমি পারফেক্ট মানুষ না, ভুলত্রুটি হতে পারে। তবে ভালো করতে বা দুর্নীতি কমানোর চেষ্টা করেছি। ইতোমধ্যে টেন্ডার ও বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি। উল্লেখ্য, ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। ২০১৭ সাল থেকে সরকারি উদ্যোগে জাতীয়ভাবে দিবসটি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও সরকারি-বেসরকারি নানান সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম