ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৫ সালে হামের টিকা পায়নি ৪৪% শিশু যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১০৩ দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়ের আভাস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারন যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব অর্থনীতি দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের টিকিট পেল কঙ্গো শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল ইরান যুদ্ধের ‌‘সমাপ্তি দেখছে’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

নির্বাচন বর্জনকারীরা আমন্ত্রণ পাবে না: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৩,  2:27 PM

news image

শান্তিপূর্ণ নির্বাচন ঠেকাতে বিএনপি কেন অসহযোগ কর্মসূচি পালন করছে, জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ প্রশ্ন তোলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের ইশতেহার প্রকাশে দেশি- বিদেশি অনেককেই আমন্ত্রণ জানাব। তবে যারা নির্বাচন বর্জন করেছে, তাদের কেন আমন্ত্রণ জানাব? তারা তো সে অধিকার হারিয়েছে। তবে নির্বাচনের পক্ষে যারা আছেন, তারা আমন্ত্রণ পাবেন।’ অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘যারা আসছে না, তারা বলতে পারবে কেন তারা ভোটে আসছে না। আমাদের সবকিছু শতভাগ পারফেক্ট, সে দাবিও আমরা করি না।’ এ সময় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারকে বিএনপির খাস দালাল বলে আখ্যায়িত করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, রুহুল কবির রিজভী (বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব) যা বলেন, তিনিও তাই বলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম