ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

নির্বাচন পর্যবেক্ষণে নেপাল যাচ্ছেন সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২২,  4:19 PM

news image

নির্বাচন পর্যবেক্ষণের জন্য নেপাল যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশটিতে তার সফরের কথা রয়েছে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম। ইতোমধ্যে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। মো. শাহ আলম জানান, ইলেকশন অব হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অব নেপাল’ পর্যবেক্ষণে নেপাল সফরে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। আগামী ১৮ নভেম্বর তারা ঢাকা ত্যাগ করবেন। ফিরবেন ২২ নভেম্বর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম