ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর ৭ সদস্যের প্রতিনিধিদল

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৩,  3:59 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল দল আসবে। বাংলাদেশ সফরের জন্য প্রতিনিধিদলের খরচ বহন করবে না সরকার। তবে বাংলাদেশে অবস্থানকালে প্রতিনিধিদলকে লজিস্টিক সমর্থন দেবে সরকার। রোববার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাসেলস সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ বলেছে─ তারা বড় দল পাঠাবে না। তাদের বাজেটে সমস্যা। সব দেশে এখন বাজেটে সমস্যা। তারা এজন্য সাতজনের একটি প্রতিনিধিদল পাঠাবে। এদের জন্য কোনো পয়সা লাগবে না। আমরা অর্থ দিয়ে আনব না। তবে এখানে আসলে পরে যে সব খরচ, সেটা দেওয়া হবে। তারা বিভিন্ন জেলায় যাবেন, তার জন্য তাদের খাওয়া-দাওয়া; এসব খরচ দেওয়া হবে। গত বৃহস্পতিবার অবশ্য নির্বাচন কমিশন জানায়, পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠালেও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে চার সদস্যের একটি পর্যবেক্ষণক দল পাঠাবে ইইউ। বিষয়টি তারা চিঠি দিয়ে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে। গত বৃহস্পতিবারই ইইউর এ–সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম