ঢাকা ০৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

নির্বাচন নিয়ে যা বললেন রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৩,  2:28 PM

news image

নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতি-নীতি ও বিধিবিধান অনুসরণ করে কমিশনকে সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতি-নীতি ও বিধিবিধান অনুসরণ করে কমিশনকে সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী বিভাগসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন এবং প্রতিনিধির মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হয়ে থাকে। তিনি আরও বলেন, গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে চলে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে। নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাহী বিভাগসহ জনগণের সক্রিয় সহযোগিতা। রাজনৈতিক দলগুলোকে এ লক্ষ্যে এগিয়ে আসতে হবে। বৈঠকে নির্বাচন কমিশনাররা ও রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম