ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

নির্বাচন থেকে সরে ট্রাম্পকে সমর্থন দিলেন কেনেডি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৪,  11:19 AM

news image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। স্থানীয় সময় গতকাল শুক্রবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কেনেডি প্রেসিডেন্ট পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। খবর বিবিসি ৭০ বছর বয়সী রবার্ট এফ কেনেডি জুনিয়র দীর্ঘ সময় ধরে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনে আমার জয় লাভের কোনো বাস্তবসম্মত উপায় আছে বলে আমি আর মনে করি না।’ মার্কিন এই রাজনীতিবিদ কমলা হ্যারিসের সমালোচনা করেছেন। ডেমেক্রেটিক পার্টি তাকে প্রেসিডেন্ট পদে বেছে নেওয়ার কারণে তিনি এই সমালোচনা করেন। কারণ তাকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। এছাড়া সাবেক দলের প্রতি নানা অসন্তোষের কথা জানিয়ে কেনেডি বলেন, ‘এসব কারণেই আমি ট্রাম্পকে সমর্থন দেব।’  এদিকে রবার্ট এফ কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন দেওয়ায় চটেছেন তার বোন কেরি কেনেডি। এক্স হ্যান্ডলে এই মানবাধিকার কর্মী লিখেছেন, ‘আমাদের ভাই ট্রাম্পকে সমর্থন দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা আমাদের বাবা ও পরিবারের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। এর মধ্য দিয়ে একটি বেদনাদায়ক গল্প বেদনার মধ্য দিয়ে শেষ হলো।’ কেনেডির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এ সিদ্ধান্তকে অভূতপূর্ব এবং উজ্জল বলে মন্তব্য করেছেন। এছাড়া অ্যারিজোনার গ্লানডেলে আয়োজিত এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প কেনেডিকে মঞ্চে ডেকে নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম