ঢাকা ২৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় ছবি–ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মী পুলিশের হাতে আটক সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র জেনেরিক ওষুধে ট্রাম্পের ২০০ শতাংশ শুল্ক, সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে কোন দেশের নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১ বিমানবন্দরে আর্জেন্টিনার ফুটবল সভাপতির মোবাইল জব্দ করল এফবিআই তেহরান তেল বেচতে না পারলে পুরো মধ্যপ্রাচ্যের কেউ পারবে না: ইরান দেশের ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি সৌদি ট্যাংকারে হামলার দাবি হুথির ক্যাসেমিরোকে দলে নেওয়া নিয়ে মায়ামির বিরুদ্ধে তদন্তে এমএলএস সকালে এক কাপ আদা চা পানের উপকারিতা জেনে নিন

নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে রাস্তায় নেমেছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৩,  6:34 PM

news image

‘বিএনপি নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায়, এ জন্য তারা রাস্তায় নেমেছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নেতাকর্মীদের কারও উসকানিতে পা না-দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দ্বিতীয় দিনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান থেকে আমরা এক চুলও নড়ব না। বিদেশি কারও উপদেশ-নির্দেশেও চলব না। আমরা চলব সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের ঘোষণা দেবে, এতে অংশ নিতে প্রস্তুতি নেন। তিনি বলেন, বাংলাদেশ আর অন্ধকারে যাবে না। ২০০১ সালে আমরা অন্ধকারের বাংলাদেশ দেখেছি। সে সময় কিছু সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত হতে দেখেছি। সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নেতাকর্মীদের বলেন, তারা উসকানি দেওয়ার চেষ্টা করছে। গতকালও বাংলা কলেজের সামনে উসকানিমূলক কথা বলেছে, জনতা জেগে উঠেছিল। প্রতিবাদও করেছে। আজও তারা নানান জায়গায় উসকানি দিচ্ছে। আপনারা সজাগ ও সতর্ক থাকবেন। কারও উসকানিতে পা দেবেন না। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম