ঢাকা ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্টে দুই শতাধিক পুলিশ মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২৪,  11:08 AM

news image

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুইদিন ব্যাপী নির্বাচনের শেষ দিনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ৯ প্লাটুন পুলিশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আশপাশে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য সুপ্রিম কোর্টে আসার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। নির্বাচনের শেষ দিন অতিরিক্ত এই পুলিশ মোতায়েনকে অশনি সংকেত হিসেবে দেখছেন বিএনপির প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এতো পুলিশ মোতায়েন করার মতো কোনও ঘটনা ঘটেনি। গত দুই বছরের অভিজ্ঞতা থেকে বলছি এটা অশনি সংকেত। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী বলেন,

গতবার সুপ্রিম কোর্টে পুলিশের সঙ্গে আইনজীবীদের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এবারও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ কারণে আমরা অস্বস্তিতে ভুগছি। তবে, নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির বলেন, আইনজীবীদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বহিরাগতরা প্রবেশ করে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য কাজ করবে পুলিশ। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে গতকাল (৬ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুইদিন ব্যাপী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১০টা ২০ মিনিট থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের মিলনায়তনে স্থাপিত ৫০টি বুথে এক যোগে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দিনে তিন হাজার ২৬১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে মোট ভোটার ৭ হাজার ৮৮৩ জন। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেটআবুল খায়েরের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন। নির্বাচন পরিচালনায় উপ-কমিটিকে সহযোগিতা করছেন ১৫০ জন আইনজীবী। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেল অংশগ্রহণ করেছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কয়েকজন নির্বাচনে অংশ নিয়েছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম