ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে গেলেন প্রধানমন্ত্রী বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণের তারিখ নির্ধারণ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৩,  9:36 AM

news image

আগামী সেপ্টেম্বর মাস থেকে নির্বাচন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৭ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, কমিশনের বৈঠকে নির্বাচনি প্রশিক্ষণ সংক্রান্ত নীতিমালা তথা ক্যালেন্ডার উপস্থাপন করব। কমিশনের অনুমোদন পেলে আমরা প্রশিক্ষণ শুরু করব। তবে অবশ্যই সেপ্টেম্বর থেকে নির্বাচনি প্রশিক্ষণ শুরু হবে। কমিশন ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ নীতিমালা খসড়া তৈরি করছে। সোমবার কমিশন সভায় এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ দশমিক ২২ শতাংশ বা ৫৪ হাজার ৩৪৯টি ভোটকক্ষ বেড়েছে। একাদশ সংসদ নির্বাচনে ২ লাখ ৭ হাজার ৩১৯টি ভোটকক্ষ ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যা বেড়েছে দাঁড়াচ্ছে ২ লাখ ৬১ হাজার ৬৬৮টি। জাহাংগীর আলম বলেন, সব থেকে বেশি ভোটকক্ষ বেড়েছে কুমিল্লায়। সেখানে বেড়েছে ৩০ দশমিক ১৩ শতাংশ। আর সব থেকে কম ভোটকক্ষ বেড়েছে ঢাকায়। এখানে বেড়েছে ২১ দশমিক ৮৭ শতাংশ। একাদশ সংসদ নির্বাচনে ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্র ছিল। সেখান থেকে বেড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার ৩৮০টির মতো হতে পারে। একাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ২ হাজার ১৯৭টি ভোটকেন্দ্র বাড়ছে। তবে ইসির চূড়ান্ত হিসাবে কিছু কম-বেশি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম