ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্বাচন কমিশন গঠনে সৎ, যোগ্য ও দক্ষদের নাম অগ্রাধিকার পাবে: মন্ত্রিপরিষদ সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৪,  4:02 PM

news image

সৎ, যোগ্য, দক্ষ  এবং নির্ভীক লোককে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি সুপারিশ করবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড.  শেখ আবদুর রশিদ। রোববার (৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও পাঁচ নির্বাচন কমিশনার (ইসি) পদে প্রার্থী সুপারিশের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে। সচিবালয় থেকে বৈঠকে যাওয়ার আগে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজ সার্চ কমিটি কর্মপদ্ধতি ঠিক করা হবে। অন্যান্য কাজ কিভাবে হবে সেটিও নির্ধারণ করা হবে। আইন অনুযায়ী সার্চ কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে নাম প্রস্তাব বা সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। জানা যায়, আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি সুপ্রিম কোর্টে বৈঠকে বসবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম