ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ : আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৪,  1:52 PM

news image

যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার (১ জানুয়ারি) সকালে রংপুরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান তিনি। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত কোনো হুমকি নেই। পুলিশের বিভিন্ন সংস্থা সব জায়গায় কাজ করছে। তারা যে তথ্য দেবে, আইনশৃঙ্খলা বাহিনী সেই আলোকে ব্যবস্থা নেবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ অনুযায়ী কাজ করতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন এবং যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। বিগত দিনেও বাংলাদেশ পুলিশ যেভাবে দায়িত্ব পালন করেছে, আগামী দিনেও সেভাবেই দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দিতে পুলিশের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে উল্লেখ করে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেসব প্রশিক্ষণ, লজিস্টিকস ও ইকুইপমেন্ট আমাদের আছে। আমরা সব জনবল নিয়ে প্রস্তুত আছি। পুলিশপ্রধান বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা করার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। যেকোনো নাশকতা মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশ প্রস্তুত আছে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্মতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম