ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে : আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৩,  4:49 PM

news image

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শনিবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে তিনি এসব কথা বলেন। চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, আমি বিশ্বাস করি, আমাদের যে জনবল, প্রশিক্ষণ ও সক্ষমতা রয়েছে। তাতে আইনশৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। কেউ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে, সেটা মোকাবিলা করার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা নির্বাচনে কাজ করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পুলিশের রয়েছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। তাই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে। তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কাজ করছি। প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত পরশুদিনও বেশকিছু অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জঙ্গিবাদের সঙ্গে মুষ্টিময় মানুষ জড়িত। সিলেটের মানুষ জঙ্গিবাদের সঙ্গে জড়িত, আমি বলতে চাই না। জঙ্গি-সন্ত্রাসী তথা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের তুলনায় পুলিশ সব সময় একধাপ এগিয়ে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম