ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়: বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২১,  3:16 PM

news image

আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আগামী নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনায় বসবে না এবং নির্বাচনেও যাবে না বলে সাফ জানান তারা। মঙ্গলবার (২ নভেম্বর) ঠাকুরগাঁও ও রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা এসব কথা বলেন। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সম্প্রদায়িক সহিংসতা ও আগামী নির্বাচন ইস্যুতে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে সমাবেশের আয়োজন করে বিএনপি। ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে। সাম্প্রতিক হামলা আওয়ামী লীগই ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে নির্বাচন ইস্যুতে কোনো আলোচনা করবে না বিএনপি।এদিকে, রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের কর্মীদের সঙ্গে সভা নির্বিঘ্ন করতে পুলিশের সহযোগিতা চাইতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন ঢাকার দুই মহানগরের আহ্বায়ক কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম