ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৫,  8:15 PM

news image

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।বুধবার (৫ অক্টোবর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থে‌কে নানা গুজব ছড়া‌নো হ‌চ্ছে, এসব গুজব থেকে সবাইকে সোচ্চার থাকাসহ গণমাধ্যম সঠিক সংবাদ প্রচার করলে কোনো গুজবই কা‌জে আস‌বে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিনে বের হয়ে কোন বিশৃঙ্খলা করলে তাদেরকে দমানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, গাজীপু‌রের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃদ্ধ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম