ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে: ইসি রাশেদা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২৩,  3:47 PM

news image

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নিবন্ধন করা ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি অংশ নিচ্ছে, তাই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে। আজ সোমবার বগুড়ার বিয়াম মিলনায়তনে চার জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইসি রাশেদা সুলতানা বলেন, ২০১৪ ও ১৮ সালে কোন পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেদিকে যেতে চাচ্ছি না, সেই অভিজ্ঞতাও নেই। কারণ, এই কমিশন তখন ছিল না। এখনকার কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসলে তপশিল পেছানোর বিধি অনুযায়ী সুযোগ থাকলে পেছানো হবে। এছাড়া এবারের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। কিন্তু তাদের বিচারিক ক্ষমতা থাকবে না। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ুন কবির, পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি আনিছুর রহমান, র‌্যাব-১২-এর সিও মারুফ হোসেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগুড়ার ডিসি সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ নির্বাচন কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম