ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নির্বাচনে ‘আওয়ামী দোসর’ কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না : ফারুক

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৫,  4:16 PM

news image

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন পরিচালনায় ‘আওয়ামী দোসর’ কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের গণতন্ত্র ফোরামের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফারুক বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র এনে দিয়েছে মুগ্ধ-আবু সাঈদরা সেই গণতন্ত্রকে আজ শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেত্মাতারা এখনো সচিবালয়ে বসে আছে। তাই আজ গণতন্ত্র ফোরামের দাবি হবে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আগামী বছরের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনে যারা ২০১৪ সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে, যারা ২০১৮ সালের দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, যারা ২০২৪ সালের বাংলাদেশে দিনের ভোট রাতে করেছেন সেই প্রেত্মাতারা এখনো সর্বত্র বসে আছেন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার, আমরা ভালো করেই জানি আপনি একজন সৎ দক্ষ ব্যক্তি। আপনার কাছে অনুরোধ থাকবে, ২০২৬ সালের নির্বাচন পরিচালনায় কোনোভাবে আওয়ামী প্রেত্মাতারা যারা ’১৪, ‘১৮ ও ’২৪ এর নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল তারা যেন অংশ গ্রহণ করতে না পারে, দায়িত্ব পালন না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবাদুর রহমান টিপুর সঞ্চালনায় এই সমাবেশে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালাসহ অন্যরা বক্তব্য রাখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম