ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : সিইসি

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২৩,  3:03 PM

news image

-খুলনা সিটি করপোরেশন 

খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) ভোট আগামী ১২ জুন। এই সিটিতে মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। সেখানে তিনি বলেছেন, গাজীপুর নির্বাচনের পর দেশে নি্র্বাচনী সাংস্কৃতিক উন্নত হয়েছে। পরাজিত প্রার্থী কোন অভিযোগ করেননি। খুলনার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। আজ মঙ্গলবার (৩০ মে) খুলনা শিল্পকলা একাডেমিতে সকালে শুরু হয় এই মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএমে ভোট দেওয়ার পর তা পরিবর্তন সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘ইভিএম নিয়ে এখন কেউ আদালত চ্যালেঞ্জ করতে পারেনি।’ সিইসি মতবিনিময় সভায় বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। সবার সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। পক্ষপাতমূলক নির্বাচন হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম