ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৬,  3:19 PM

news image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন, কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। কিন্তু দেশ ছেড়ে যাননি।’ বিএনপি চেয়ারপারসনের দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসাই সবাইকে অলোড়িত করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাকত্ব সবচেয়ে বেশি দরকার ছিল, সে সময় তার চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে। এ কারণে দেশনেত্রীর জানাজায় সবাই সমবেত হয়েছেন, চোখের পানি ফেলেছেন। তারা জানাজায় এই আশা নিয়ে গেছেন- তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কর্তব্য পালন করবেন।’ নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘দেশের পক্ষের যে শক্তি রয়েছে তারা আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও নিরেপক্ষ করে বিএনপিকে বিজয়ী করবে।’ তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তারেক রহমানের নেতৃত্বই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করবে এটি মানুষ বিশ্বাস করে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম