ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাকে বদলি নয়

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৩,  12:44 PM

news image

তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে বদলি করা যাবে না। সোমবার (১৯ জুন) সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়ে বিষয়টি মনে করিয়ে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে আরও বলা হয়, সব মন্ত্রণালয়-বিভাগ এবং আধা-সরকারি-স্বায়ত্তশাসিত সংস্থাকে নির্বাচনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে ছুটি প্রদান এবং অন্যত্র বদলি করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো। চিঠিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়ার জন্য সব মন্ত্রণালয়-বিভাগ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীকে যথাযথভাবে পালনের জন্য অনুরোধ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম