ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা

নির্বাচনে ইভিএম থাকুক এটা সরকারি দলও চায়: সেতুমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২২,  8:19 PM

news image

দেশে রিজার্ভ নিয়ে চিন্তার কারণ নেই। বর্তমানে যে রিজার্ভ আছে, তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলা সম্ভব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সংকট কাটাতেই কিছুটা বেগ পেতে হচ্ছে। সেজন্য সরকারের পদত্যাগ চাইতে হবে এমন কথা নয়। কোন নিয়মে সরকারের পদত্যাগ চায় বিএনপি, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, দেশের সংবিধানসম্মতভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তবুও তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কারণ বুঝতে পারছি না। তিনি প্রশ্ন রেখে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি? আমরা ইভিএমের পক্ষে, কারণ এতে জালিয়াতির শঙ্কা নেই। অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট ইভিএমের বিপক্ষে, আর বিরোধী দল পক্ষে। আর আমাদের ফখরুলরা ইভিএম চাচ্ছে না। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ইভিএম থাকুক এটা সরকারি দলও চায়। এখন নির্বাচন কমিশন কতটুকু দেবে সেটা তাদের সিদ্ধান্ত। সেতুমন্ত্রী বলেন, বিআরটিসি এখন লাভের ধারায় ফিরেছে। গত কয়েক বছরে তারা ভালো করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম