ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

নির্বাচনের সব চ্যালেঞ্জ ওভারকাম করতে পারব: ইসি রাশিদা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৪,  10:49 AM

news image

নির্বাচন অনুষ্ঠান নিয়ে যত চ্যালেঞ্জ আছে, নির্বাচন কমিশন তার সবগুলোই উতড়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশিদা সুলতানা। রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ইসি বলেন, ভোটের দিন সকালে ব্যালট সময়মতো পৌঁছানোর যে চ্যালেঞ্জ ছিল সেটা আমরা ওভারকাম করতে পেরেছি।ভোটার আসা, তাদের ভোটাধিকার প্রয়োগ, গণনা, ফল—নির্বাচন নিয়ে আরো যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোও আমরা ওভারকাম করতে পারব। এছাড়া নির্বাচনের পরিবেশ সম্পর্কে রাশিদা সুলতানা বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ভালো, কোথাও কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সারাদেশে এবার এক কোটি ৫৪ লাখ ৫২ হাজার নতুন ভোটার মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম