ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগিয়ে যাবে: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৫,  12:17 PM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদী বিএনপি। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগিয়ে যাবে। সোমবার (৭ জুলাই) সকালে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলে যোগদান করবেন। এছাড়া দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ‍্যাসিস্ট আওয়ামী লীগের নারকীয় হত‍্যাকাণ্ডের শিকার সিলেট জেলার সকল শহীদ পরিবারের সদস্যদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান। বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতে যান। পরে হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম