ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

নির্বাচনের আগে পুলিশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে: আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  6:57 PM

news image

নির্বাচনের আগে পুলিশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে বলে আশ্বস্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এমন কথা বলেন। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে আইজিপি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করা হবে এবং কঠোর পদক্ষেপ নেয়া হবে। কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে অব্যাহত সমর্থন চাই।’ এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, ‘মানুষের আস্থা ফিরিয়ে আনতে পর্যাপ্ত মিলিটারি ফোর্স মজুত রাখতে হবে। গুজবের বিষয়ে সচেতন থাকা, অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া, উপযুক্ত নিরাপত্তা পেলে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে মাঠ প্রশাসন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম